নন্দীগ্রামে সমবায় সমিতিতে জয়ী BJP, ১টি মাত্র আসনে জয় তৃণমূলের

খবর লাইভ : নন্দীগ্রামে বড় জয় BJP-র। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে ১১টি আসন দখল করেছে BJP। মাত্র ১টি আসন গিয়েছে রাজ্য শাসক দলের ঝুলিতে। এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রাম বরাবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় হিসেবে পরিচিত। বিধানসভা নির্বাচনের পর অবশ্য বঙ্গ রাজনীতিতে বড় বদল এসেছে। বিধানসভা ভোট পরবর্তী উপনির্বাচনগুলির অধিকাংশতেই একচেটিয়া দাপট দেখাতে দেখা গিয়েছে রাজ্য শাসক দলকে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে BJP-র হয়ে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ী হয়েছিলে শুভেন্দু অধিকারী। সেই সময় তৃণমূলের তরফে ভোটে কারচুপি করার অভিযোগ উঠেছিল। যদিও সেই যাবতীয় দাবি খারিজ করে দিয়েছিল BJP।

আরও পড়ুনঃ ২৮ দিন নয়, ৩০ দিনের পরিষেবা দিতে হবে! টেলিকম সংস্থাগুলিকে কড়া নির্দেশ ট্রাইয়ের

একুশের নির্বাচনে সার্বিকভাবে আশানুরূপ ফলাফল করতে পারেনি গেরুয়া শিবির। এরপর গঙ্গার জল বহুদূর গড়িয়ে গিয়েছে। অগাস্ট মাসে নন্দীগ্রামে হানুভূঞা-ঘোলপুকুর-বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় দাঁত ফোটাতে পারেনি BJP। ৫২টি আসনের মধ্যে ৫১টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল। পাশাপাশি কাঁথি পুরসভা নির্বাচনে ২১টি ওয়ার্ডের মধ্যে মাত্র তিনটিতে জয়ী হয়েছিল গেরুয়া শিবির। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর খাসতালুকে কেন গেরুয়া শিবিরকে বারবার ধাক্কা খেতে হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু, রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতেই BJP-র জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিন ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। তৃণমূল অভিযোগ ছিল , বহিরাগতদের নিয়ে এসে নির্বাচন করাচ্ছে BJP। অন্যদিকে, একই অভিযোগ তুলেছিল BJP-ও। তাঁদের অভিযোগ ছিল সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সকাল থেকেই তোলপাড় চলছিল এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। ফলাফল ঘোষণা হতেই সেখানে উচ্ছ্বাসের আবহ গেরুয়া শিবিরে। গেরুয়া আবির ওড়ানো হয়। ওঠে ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কি জয়’-এর ধ্বনিও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago