খবর লাইভ : ২৮ দিন নয়, রিচার্জের মেয়াদ হতে হবে ৩০ দিনের। টেলিকম সংস্থাগুলিকে এমনই নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া। ট্রাই এবার বিবৃতি দিয়ে জানাল, এয়ারটেল, জিও, ভোডাফোন সহ সমস্ত সংস্থাকে গ্রাহকদের সম্পূর্ণ মাসের পরিষেবা দিতে হবে।
প্ল্যান ভাউচার, কম্বিনেশন ভাউচার, স্পেশাল ট্যারিফ ভাউচার- যে কোনও রিচার্জ-এ এবার গোটা মাস পরিষেবা পাবেন গ্রাহকরা। নিজেদের প্ল্যান বদলানোর জন্য টেলিকম সংস্থাগুলিকে ৬০ দিন সময় দিয়েছে ট্রাই।
নামেই মাসিক প্রি-পেইড প্ল্যান। এদিকে, গ্রাহকরা পরিষেবা পান ২৮ দিনের। এতে বছরে ১২টির বদলে ১৩টি রিচার্জ করাতে হয় গ্রাহকদের। লাভ হয় সংস্থার।
এবার থেকে ২৮, ৫৬ এবং ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে বড় বদল আসতে চলেছে। ট্রাই জানিয়ে দিয়েছে, গ্রাহকদের থেকে ফিডব্যাক নিয়েই এমন নির্দেশ দেওয়া হয়েছে।
টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া অনেকদিন ধরেই এমন নির্দেশের কথা ভাবছিল বলে জানা গিয়েছে। শেষমেশ পুজোর আগে গ্রাহকদের জন্য সুসংবাদ দিল তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…