খবর লাইভ : ব্যাঙ্কে গিয়ে প্রায়ই ভাষাগত সমস্যার মুখে পড়তে গ্রাহকদের। তাতে কাজে ভুলভ্রান্তিও হয়। এই যুক্তিতে অনেক দিন ধরেই ব্যাঙ্কের কাজকর্মে আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক করার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে।
আরও পড়ুনঃ দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! নাম না করে মোদির নিশানায় বিরোধীরা
ব্যাঙ্ককর্মীদের স্থানীয় ভাষায় কথা বলাই বাঞ্ছনীয়। এমন কর্মীদের ব্যাঙ্কে নিয়োগ করতে হবে, যাঁরা গ্রাহকদের সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলতে পারবেন। ব্যাঙ্ককর্মীদের সম্মেলনে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দেশের ভাষা-বৈচিত্রের বিষয়টি নজরে রেখে ব্যাঙ্কের কাজকর্মে আঞ্চলিক ভাষার উপর জোর দেওয়ার কথা বলেন তিনি।
মুম্বইয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের ৭৫তম বার্ষিক সভা ছিল শনিবার। সেখানে নির্মলা বলেন, ‘‘ব্যাঙ্কের কোনও কর্মী যদি আঞ্চলিক ভাষায় কথা না বলেন এবং হিন্দি বলতে না-পারার জন্য গ্রাহকের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন, আমার মনে হয় তা ব্যবসার জন্য একেবারেই ভাল নয়।’’ অর্থমন্ত্রীর সংযোজন, ‘‘আমি এ কথা বলছি কারণ, এই ধরনের ঘটনা বাস্তবে ঘটেছে।’’ ব্যাঙ্ককর্তাদের উদ্দেশে নির্মলা বলেন, ‘‘আপনারা এখানে ব্যবসা করতে এসেছেন। নাগরিকদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার জন্য নয়।’’
শনিবার ব্যাঙ্ককর্তাদের নির্মলা বলেন, ‘‘কোনও ব্যাঙ্ককর্মীর স্থানীয় ভাষা জানা না-থাকলে তাঁকে এমন কোনও কাজ দেওয়া উচিত, যাতে ওই কর্মীকে গ্রাহকদের সঙ্গে কথাবার্তা বলতে না হয়। ব্যাঙ্ককর্মী নিয়োগের ক্ষেত্রেও এই বিষয়টি নজরে রাখা উচিত।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…