ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ‘মিরাক্কেল’-এর জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি

খবর লাইভ : গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাংলার জনপ্রিয় টেলিভিশন শো ‘মিরাক্কেল’ খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শুক্রবার সন্ধেয় ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়। সেখানেই আহত হয়েছেন রনি। আগুনে দগ্ধ আরও ৪ জন।

জানা গিয়েছে, রনি-সহ আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রনির শরীরের ২৪ শতাংশ পুড়ে গিয়েছে। দুর্ঘটনার পর রাত ১০টার দিকে তাঁদের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ একাধিক দেশে কোটি কোটি টাকা পাচার! এনামুল নিয়ে দাবি সিআইডি’র

কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজিপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে একটি বিস্ফোরণ হয়। পাশেই দাঁড়িয়ে থাকা রনি-সহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল আগুনে পুড়ে যান। রনি ও কনস্টবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জিএমপির সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, মঞ্চের পূর্ব দিকে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেশ কয়েকবার চেষ্টা করেও সেগুলি ওড়াতে ব্যর্থ হন। কোনও ত্রুটির কারণে হয়তো বেলুনগুলো উড়ছিল না। পরে স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চের দিকে চলে যান। বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পিছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে বেলুনগুলি বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে আহত হন রনি-সহ কয়েকজন। তড়িঘড়ি আহতদের প্রথমে গাজিপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago