জন্মদিনে মোদির পাওয়া 1200 উপহার নিলামে তুলল কেন্দ্রীয় সরকার

খবর লাইভ : সারা বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) বিভিন্ন উপহার পান ৷ ই-নিলামের মাধ্যমে সেই উপহারগুলি বিক্রি শুরু হল আজ, শনিবার থেকে ৷ আজ, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন (Narendra Modi’s birthday) ৷ সেই কারণেই আজ এই প্রক্রিয়া শুরু করল সংস্কৃতি মন্ত্রক ৷

আরও পড়ুনঃ নভেম্বরে কলকাতা আসতে পারেন অমিত শাহ, হতে পারে মমতার সঙ্গে সাক্ষাৎ

এদিন সকালে টুইট করে এই খবর জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি ৷ তিনি জানিয়েছেন, https://pmmementos.gov.in – এই ওয়েবসাইটে ই-নিলাম হচ্ছে ৷ যে কেউ এই নিলামে অংশ নিতে পারেন ৷এই প্রথম নয়, এর আগে আরও তিনবার এই ধরনের নিলামের আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ এবার নিলামে থাকছে 1200 সামগ্রী ৷ সেগুলি রাখা আছে নয়াদিল্লির ন্যাশনাল মর্ডান আর্ট গ্যালারিতে (National Gallery of Modern Art) ৷ ওয়েবসাইটেও সেগুলি দেখা যাচ্ছে ৷ এবার 2 অক্টোবর পর্যন্ত চলবে এই ই-নিলাম (E-Auction) ৷
এবার অনেক ধরনের সামগ্রী রয়েছে নিলামের জন্য ৷ কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি হল রামমন্দির (Ram Mandir) ও কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Temple) রেপ্লিকা ৷ এছাড়া রয়েছে কমনওয়েলথ গেমস-সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারও ৷
জি কিষান রেড্ডি জানিয়েছেন, নরেন্দ্র মোদিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি উপহার সামগ্রী নিলামে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন ৷ এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে প্রকল্পে (Namami Gange Programme) ব্যবহার করা হবে ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago