খবর লাইভ :পাউরুটিকে ঘিরেও রাজনৈতিক তরজা বিধানসভার অলিন্দ জুড়ে। প্রাতরাশ হোক বা টিফিন- সব শ্রেণির মানুষের খাদ্য তালিকায় থাকা এই পাউরুটি নিয়ে চলছে বেশ শোরগোল। তবে, পুজোর আগে মধ্যবিত্তের স্বস্তি। দাম বাড়ছে না পাউরুটির। রাজ্য সরকার ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় দাম বাড়াতে হচ্ছে না বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পাউরুটির দামবৃদ্ধির প্রসঙ্গ তোলেন জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলি। পাউরুটি শিল্পের ক্ষতি নিয়ে তিনি অধ্যক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাতেই সুরাহা মেলে। জানানো হয়, রাজ্য সরকার বেকারি শিল্পে প্রয়োজনীয় ভর্তুকি দেবে, তাতে দাম বাড়বে না পাঁউরুটির। এ মাসের গোড়াতেই দাম বেড়েছিল পাউরুটি, কেক, বিস্কুটের। ৬ সেপ্টেম্বর থেকে বর্ধিত দামে এসব কিনতে হচ্ছে আমজনতাকে। ৪০০ গ্রাম রুটিতে বেড়েছে ২ টাকা করে। অর্থাৎ খোলা বাজারে এই রুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। ১০০ গ্রামের পাউরুটির দাম ৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকায়।
শুধু পাউরুটি নয়, একধাক্কায় অনেকটা দাম বেড়ে গিয়েছিল বিস্কুটেরও। ময়দা ও চিনির দাম আচমকা বৃদ্ধি পাওয়ায় এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিধানসভায় পাউরুটির দাম বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক ইদ্রিস আলি। তিনি বলেন, ”মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে, পাউরুটির দাম সবচেয়ে কম। অন্যান্য রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের চেয়ে দাম অনেক বেশি। কেন্দ্র সরকারের উদাসীনতায় পাউরুটি শিল্পে অনেক ক্ষতি হচ্ছে।”
এর সঙ্গে তিনি যোগ করেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই দাম বাড়ছে পাউরুটির। আটা, ময়দা সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়ছে। এর প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তিনি জানান, এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই। মন্ত্রী সুব্রত সাহা বিধায়ক ইদ্রিস আলির প্রস্তাবকে সমর্থন করে বলেন, ”এতে রাজ্য সরকারের তরফে ৪০ ভাগ ভর্তুকি দেওয়ার জন্য আলোচনা চলছে, খুব শিগগিরই ঘোষণা করব।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…