খবর লাইভ : টেনিসে এক যুগের সমাপ্তি। অবসর ঘোষণা করলেন রজার ফেডেরার। লেভার কাপের পর তাঁকে আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না বলে জানিয়ে দিলেন তিনি।চোট নিয়ে জেরবার ছিলেন। গত উইম্বলডনের পর তাঁকে আর দেখা যাচ্ছিল না। এরই মধ্যে তিনি অবসর ঘোষণা করে দিলেন।
অবসর ঘোষণার প্রসঙ্গেও ফেডেরার চোট ও অস্ত্রোপচারের কথা উল্লেখ করেছেন। গত ২৪ বছরে দেড় হাজারের বেশি ম্যাচ খেলা ফেডেরার চোটের কারণে শেষমেশ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
৪১ বছর বয়সী ফেডেরার ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। ক্লাসিক টেনিসে তাঁর জুড়ি মেলা ভার ছিল। সারা বিশ্বে তাঁর অগণিত ভক্তের আজ নিঃসন্দেহে মন খারাপ।
চোটের জন্য়ই শেষমেশ প্রতিযোগিতামূলক টেনিসে আর খেলবেন না বলে ঠিক করেছেন ফেডেরার। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রজার।সামনের সপ্তাহে লেভার কাপই তাঁর শেষ এটিপি প্রতিযোগিতা। জানিয়ে দিয়েছেন রজার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…