প্লেটলেট নয় কমছে অক্সিজেন, ডেঙ্গির নয়া স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন পুরসভা

  খবর লাইভ :  রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ (Dengue)। পুজোর আগে আচমকাই ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বিগ্ন প্রশাসনও (West Bengal Government)। রক্তে প্লেটলেটের মাত্রা থাকলেও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। ডেঙ্গির চরিত্র বদলানোয় চিকিৎসকদের পাশাপাশি উদ্বিগ্ন কলকাতা পুরসভাও। শুক্রবার তা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, “আমরা অনুভব করছি কিছু একটা বদল এসেছে। এর আগে এলাকা পরিষ্কার করতাম, গাপ্পি মাছ ছাড়তাম। কিন্তু এবার কোনও একটা নতুন স্ট্রেন এসেছে। সিঙ্গাপুরেও হয়েছে এমন। আমরা পরীক্ষা করে জেনেছি রিপোর্টে ডেন-৩ রয়েছে। এটা ডেঙ্গির মিউটেট ফর্ম। যে কারণে এমন অনেক উপসর্গ দেখা যাচ্ছে যা আগে ডেঙ্গি হলে কখনও দেখা যায়নি।”

আরও পড়ুনঃব্যাঙ্কক যাওয়ার অনুমতি মিলল না অভিষেকের শ্যালিকা মেনকার 

ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ার যথেষ্ট কারণ আছে বলেই মনে করছেন মেয়র ফিরহাদ। তিনি বলেন, “এখন ডেঙ্গি হলে অক্সিজেন কমে যাচ্ছে। আগে ডেঙ্গি হলে প্লেটলেট কমত। একটি বাচ্চার ডেঙ্গি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্লেটলেট এক থাকলেও অক্সিজেন কমে যাচ্ছে।”

মেয়র জানান, “করোনার সঙ্গে বন্ধুত্ব করেছে ডেঙ্গি। যে কারণেই অক্সিজেন কমে যাচ্ছে কি না সেটা বিশেষজ্ঞরা বলতে পারবেন। এছাড়াও তিনি বলেন, ৫০ টি ডেঙ্গির নমুনা নাইসেডে পাঠানো হয়েছে। অদ্ভুত ভাবে যার মধ্যে ৩৫ টি রিপোর্ট এসেছে ডেঙ্গির মিউটেট ফর্ম ডেন-৩-র। যে চিকিৎসা আমাদের কাছে নেই।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago