ব্যাঙ্কক যাওয়ার অনুমতি মিলল না অভিষেকের শ্যালিকা মেনকার

খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরকে নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে ব্যাঙ্কক যাওয়ার (Menaka Gambhir Case) অনুমতিও মিলল না আদালত থেকে । এ দিন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ইডিকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন । তিনি জানিয়েছেন, তারপরই গ্রহণ করা হবে আদালত অবমাননার শুনানি । আবেদন শুনেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত ।

এর আগে 30 অগস্ট বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ জারি করেছিলেন যে, মেনকা গম্ভীরের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না । এ দিন মেনকা গম্ভীরের আইনজীবী সপ্তাংশু বসু বিষয়টি আদালতের নজরে আনলে, বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের প্রশ্ন ব্যাঙ্কক যাওয়ার জন্য আটকালে কি কঠোর পদক্ষেপের মধ্যে পড়ে ? সপ্তাংশু বসু আরও বলেন, তাঁর মক্কেল মেনকাকে রাত 12.10-এ বিমানবন্দরে আটকানো হয় । তিনি তাঁর অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যাচ্ছিলেন । তাঁকে যেতে দেওয়া হয়নি । সেখানেই তাঁকে সমন পাঠিয়ে রাতে দেখা করতে বলা হয় । কেন এই ধরনের হেনস্থা, এই প্রশ্ন তোলেন মেনকার আইনজীবী ৷

ইডির তরফের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, রেভিনিউ সেক্রেটারি মেনকাকে সমন পাঠিয়েছে । এই ব্যাপারে আদালতে বক্তব্য জানাতে সময় দিতে হবে । বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তারপরই ইডিকে মামলার কপি দেওয়ার নির্দেশ দিয়েছেন । আগামী 28 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে ।

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago