games Special News Special Reports

টেনিসে এক যুগের অবসান, অবসর নিলেন ফেডেরার

0
(0)

খবর লাইভ : টেনিসে এক যুগের সমাপ্তি। অবসর ঘোষণা করলেন রজার ফেডেরার। লেভার কাপের পর তাঁকে আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে  না বলে জানিয়ে দিলেন তিনি।চোট নিয়ে জেরবার ছিলেন। গত উইম্বলডনের পর তাঁকে আর দেখা যাচ্ছিল না। এরই মধ্যে তিনি অবসর ঘোষণা করে দিলেন।

অবসর ঘোষণার প্রসঙ্গেও ফেডেরার চোট ও অস্ত্রোপচারের কথা উল্লেখ করেছেন। গত ২৪ বছরে দেড় হাজারের বেশি ম্যাচ খেলা ফেডেরার চোটের কারণে শেষমেশ অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

৪১ বছর বয়সী ফেডেরার ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। ক্লাসিক টেনিসে তাঁর জুড়ি মেলা ভার ছিল। সারা বিশ্বে তাঁর অগণিত ভক্তের আজ নিঃসন্দেহে মন খারাপ।

চোটের জন্য়ই শেষমেশ প্রতিযোগিতামূলক টেনিসে আর খেলবেন না বলে ঠিক করেছেন ফেডেরার। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রজার।সামনের সপ্তাহে লেভার কাপই তাঁর শেষ এটিপি প্রতিযোগিতা। জানিয়ে দিয়েছেন রজার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *