খবর লাইভ : মুম্বইয়ের জাভেরি বাজার থেকে ৯১ কেজি সোনা ও ৩৪০ কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সম্প্রতি মুম্বইয়ের অভিজাত এলাকার দুটি লকার ও এক ব্যবসায়ীর অফিস থেকে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উদ্ধার হওয়া সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ৪৮ কোটি টাকা বলে ইডি সূত্রে খবর।
মুম্বইয়ের জাভেরি বাজারে মোট ৭৬১টি লকার ভাড়া দেওয়া হয়। তবে ইডি সূত্রে খবর, জাভেরিতে গয়নার বাজারে অনেক লকারই ভাড়া পাওয়া যায়, যার কোনও নথি নেই। গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি একটি সংস্থার তিনটি লকারেই তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। আর লকার খুলতেই চোখ কপালে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। অভিযুক্ত সংস্থাটির বিরুদ্ধে ২৭০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।
পারেখ অ্যালুমেনিক্স নামে সংস্থাটি অ্যালুমিনিয়ামের ফয়েল বক্স তৈরি করে। সংস্থাটির বিরুদ্ধে ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সংস্থার চারটি জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে জাভেরি বাজারে ওই সংস্থার দু’টি লকারে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা-রুপো উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…