‘কোনও নিয়োগপত্রে সই করিনি, আমার সই স্ক্যান করে বসানো হয়েছে’, দাবি কল্যাণময়ের

খবর লাইভ : এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay) ৷ শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলে সিবিআই (CBI produced Kalyanmoy Gangopadhyay in court) ৷ আদালতে কল্যাণময় জানান, 2018 সালের পর থেকে তিনি কোনও নিয়োগপত্রে নিজে সই করেননি, তাঁর স্ক্যান করা সই ব্যবহার করা হতো ৷ এদিন তাঁর 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
আদালতে এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই ৷ এদিন আদালতে সওয়াল-জবাবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী জানান, কল্যাণময় একজন পরিচিত, উচ্চবিত্ত পরিবারের ব্যক্তি ৷ তাঁর বিরুদ্ধে একসঙ্গে একাধিক ধারায় মামলা দিয়েছে সিবিআই ৷ ভারতীয় দণ্ডবিধির 120বি, 30বি ধারায় মামলা হয়েছে ৷ তদন্তকারী সংস্থা এবিষয়ে সঠিক জানেই না ৷ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই (SSC Recruitment Case) ।
এরপরেই বিচারক প্রশ্ন করেন, নিয়োগপত্রে যে সই রয়েছে, তাকে কী ষড়যন্ত্র বলা যায়? জবাবে প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী বলেন, “না আমি তা বলছি না ৷ সিবিআই বলছে নিয়োগপত্র ভুয়ো ছিল ৷ কিন্তু ভুয়ো নয় ৷ নিয়োগপত্র যাঁদের পাওয়ার কথা ছিল তাঁরা পাননি ৷ কিন্তু তা ভুয়ো নিয়োগপত্র নয় । এর জন্য একজন ষাটোর্ধ্ব অধ্যাপককে যদি সিবিআই হেফাজতে চায় তাহলে বলার কিছু নেই ।
এরপরেই আদালতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, “আমি কোনও নিয়োগ পত্রে সই করিনি । আমার সই স্ক্যান করে বসানো হয়েছে । আমি ফিজিক্যাল সই করিনি ।” বিচারক এরপর পালটা প্রশ্ন করেন, তাহলে সই স্ক্যান কে করেছে ? জবাবে কল্যাণময়ের আইনজীবী জানান, স্ক্যান করা সই পর্ষদ অফিসেই রাখা থাকতো । প্রাক্তন পর্ষদ সভাপতি দারোয়ান নন, তাই তাঁর পক্ষে জানা সম্ভব হয়নি, তাঁর সইয়ের অপব্যবহার হয়েছে কি না ৷ পরীক্ষা বা ইন্টারভিউ তিনি নিতেন না, শুধু নির্দেশ দিতেন ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago