খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে বিদ্ধ শাসকদল তৃণমূল। এই পরিস্থিতিতে ‘ইমেজ’ রক্ষার স্বার্থে রীতিমতো ময়দানে নেমে পড়েছেন শাসকদলের প্রথম সারির নেতারা। এরই মধ্যে দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন দলের শীর্ষনেতা তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। খড়দহের মহিষপোতা এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে ব্যবহার করে কেউ নিজের সম্পত্তি বাড়াক, তা আমি চাই না। আমার নাম করে কেউ প্রভাবশালী হবে, তা বরদাস্ত করব না।’ শোভন বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়েছেন, নির্বাচনে জয়ী করেছেন। আপনারা আমার জীবনযাত্রার ওপর নজুর রাখুন। আমি কেমন আছি, সেটা খেয়াল রাখুন।’
শোভন আরও বলেন, ‘যার কিছু ছিল না, সে হঠাৎ করে সম্পত্তির মালিক হয়ে গেল। একজন বাসের কনডাক্টর, সে ৫০ বিঘার মালিক হয়ে গেল। এ কখনও সম্ভব হয়? কোথা থেকে হয়, কে দিচ্ছে টাকা?’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…