জীবনভর জাতির সেবায় উৎসর্গ করবেন, রাজার সিংহাসনে বসে বললেন চার্লস

খবর লাইভ : রাজা হওয়ার পর প্রথম জাতীয় সম্ভাষণে সদ্য প্রয়াত মা রানি এলিজাবেথকে অনুপ্রেরণা হিসেবে অভিহিত করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।রাজা চার্লস উল্লেখ করেন, কী ভাবে ১৯৪৭ সালে তাঁর ২১ তম জন্মদিনে এলিজাবেথ কেপটাউন থেকে বেতার ভাষণে জানিয়েছিলেন, তাঁর জীবন ছোট বা দীর্ঘ, যেমনই হোক, জনগণের সেবায় উৎসর্গ করবেন।

আরও পড়ুনঃ ২০০ কোটি টাকার মাদক উদ্ধার কলকাতা বন্দরে!

৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়েলস’ গেল বড় ছেলে উইলিয়ামের মাথায়। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিক ভাবে রাজা ঘোষণা করা হয়। লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রাজা ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিভি কাউন্সিলের সদস্যরা, সরকারি আধিকারিকরা, কমনওয়েলথের হাই কমিশনাররা এবং লন্ডনের মেয়র।
তৃতীয় চার্লস। শুক্রবার চার্লস বললেন, ‘‘তিনি (এলিজাবেথ) ছিলেন অনুপ্রেরণা এবং আমার ও আমার পরিবারের কাছে উদাহরণস্বরূপ।’’ পাশাপাশি জানালেন, তাঁর মা জীবনভর যে কাজ করে গিয়েছেন, তিনিও সেই কাজেই জীবন উৎসর্গ করবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago