কোহলিকে বেশি দক্ষ প্লেয়ারের দরাজ সার্টিফিকেট সৌরভের

খবর লাইভ : এশিয়া কাপে ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পেয়েছেন বিরাট। পাঁচ ম্যাচের মধ্যে দু’টি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। টুর্নামেন্টে ভারতের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১০২০ দিন বাদে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। মাত্র ৬১ বলে অপরাজিত ১২২ রান করেন তিনি।

আরও পড়ুনঃ ত্রাণের নামে মহিলাদের উপর অত্যাচার কেন? মার্কিন সমাজকর্মীর প্রশ্নের মুখে পাক রাষ্ট্রদূত

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির ফর্মে ফেরা নিয়ে এশিয়া কাপ শুরুর আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বড় দাবি করেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, ‘কোহলি এই টুর্নামেন্টেই রানে ফিরবে।’ তিনি আরও বলেছিলেন, ‘‌ওকে অনুশীলন করতে দিন। ম্যাচ খেলতে দিন। বড় ক্রিকেটার। অনেক রান করেছে। আশা করছি ও রানে ফিরবে। আমার বিশ্বাস এশিয়া কাপেই বড় রান করবে বিরাট।’‌ বিসিসিআই প্রেসিডেন্ট এবং প্রাক্তন অধিনায়ককে নিরাশ করেননি কিং কোহলি।
এশিয়া কাপে ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পেয়েছেন বিরাট। পাঁচ ম্যাচের মধ্যে দু’টি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। টুর্নামেন্টে ভারতের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১০২০ দিন বাদে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। মাত্র ৬১ বলে অপরাজিত ১২২ রান করেন তিনি। ২০১৯ সালের নভেম্বরের পর ফের ২০২২ সালে তিন অঙ্কের ঘরে পৌঁছান কোহলি। এবং সেটা দাপটের সঙ্গে।
অতীতে বহু বার প্রকাশ্যে কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। আর তাঁর ৭১ সেঞ্চুরির পর তার ব্যতিক্রম হল না। বোর্ড প্রেসিডেন্ট বলে দিলেন, বিরাট তাঁর চেয়েও দক্ষ ক্রিকেটার। সৌরভের কথায়, ‘‌খেলোয়াড় হিসেবে একজন কতটা দক্ষ, তার ভিত্তিতেই নির্ণয় করা হয়, সে কত বড় ক্রিকেটার। সে দিক থেকে দেখতে গেলে বিরাট আমার চেয়ে এগিয়ে। ও আমার চেয়েও স্কিলফুল প্লেয়ার। আমি এবং বিরাট আলাদা প্রজন্মে খেলেছি। আমরা দু’‌জনেই প্রচুর ক্রিকেট খেলেছি। এবং বিরাট এখনও খেলছে। আমার চেয়েও বেশি ম্যাচ খেলবে বলেই আশা করি। এক কথায় বিরাট অসাধারণ ক্রিকেটার।’‌

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago