Special News Special Reports State

নদিয়া রেজিস্ট্রি অফিসে ইডি, খোঁজ চলছে মানিক এবং তাঁর ঘনিষ্ঠদের নামে জমির পরিমাণ

0
(0)

খবর লাইভ : তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে মানিক ভট্টাচার্য বা তাঁর ঘনিষ্ঠদের নামে কত জমি কেনা হয়েছে, নদিয়া জেলা রেজিস্ট্রি অফিসের কাছে তা জানতে চেয়েছে ইডি। সূত্রের খবর, নির্দিষ্ট করে আট জনের নামের তালিকা দিয়েছে তারা, যার মধ্যে মানিকের স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূ ছাড়াও দু’টি বেসরকারি সংস্থার নাম রয়েছে।

আরও পড়ুনঃ নিয়মবিরুদ্ধ ভাবে ধর্মতলায় যাত্রী তোলায় বাসমালিককে পাঁচ দিনের মধ্যে ২ লক্ষ টাকা জরিমানা হাই কোর্টের

রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পৈতৃক বাড়ি নদিয়ার কালীগঞ্জে ঘোড়াইক্ষেত্র গ্রামে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তাঁকে একাধিক বার জেরা করেছে ইডি। সূত্রের খবর, এ বার মানিকের স্ত্রী শতরূপা, ছেলে সৌভিক, মেয়ে স্বাতী, বৌমা অন্তরা মুখোপাধ্যায়, দাদা পান্নালাল ভট্টাচার্য ছাড়াও দেবব্রত মুখোপাধ্যায় নামে এক জনের নামে ২০১১ সালের পরে কোনও ভূসম্পত্তি কেনা হয়েছে কি না তা জানতে চেয়েছে ইডি।
কৃষ্ণনগরের রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সালে রাজারামপুর-ঘোড়াইক্ষেত্র মৌজায় সৌভিকের নামে ৩৪ শতক জমি কেনা হয়। ২০২১ সালে আবার মেয়ে স্বাতী ভট্টাচার্যের নামে স্থানীয় মহুরাপুর গ্রামে ৫৪ শতক আমবাগান কেনা হয়েছে। সেটি বিক্রি করেছেন রত্নারানি সাহা নামে এক জন, যাঁর স্বামী প্রশান্ত সাহা ঘটনাচক্রে গত বছর পাঁচেক যাবৎ পূর্ব বর্ধমানের কাটোয়া পশ্চিম চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে ঠিকাকর্মী।
নদিয়া জেলা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গিয়েছে, এই সময়কালে মানিকের ছেলে ও মেয়ের নামে জমি কেনা হয়েছে। ইডি-র চিঠিতে ‘দেবব্রত মুখোপাধ্যায়’ বলে এক জনের নাম থাকলেও বাবার নাম না থাকায় তাঁকে চিহ্নিত করা যায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *