পুজো অনুদান মামলার শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত হাইকোর্টে

খবর লাইভ :পুজো অনুদান মামলার শুনানি শেষ, রায়দান আপাতত স্থগিত রাখল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শুনানি পর্বে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির যৌথ বেঞ্চ। যৌথ বেঞ্চের প্রশ্ন, “অনুদানের টাকা যে রাজ্যের নির্দিষ্ট খাতেই ব্যয় করা হবে সেটা নিশ্চিত করবেন কীভাবে ?”

ডিভিশন বেঞ্চের প্রশ্নের জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় জানান, পুজো অনুদানের টাকা মূলত তিনটি কাজে ব্যবহার করা হবে, প্রথমত, সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য। দ্বিতীয়ত,রাজ্যের পর্যটনের প্রচারের জন্য। আর তৃতীয়ত, এলাকার মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের জন্য। পুজো অনুদান জনস্বার্থ মামলায় মামলাকারি বক্তব্য তুলে ধরেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুজো কমিটি গুলিকে ৬০০০০ করে টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা। সেই ঘোষণা শুনেই পরপর জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল,রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দুর্গাপুজোয় অনুদানের নামে টাকা দিয়েছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অনুদান দেওয়া সংবিধান বিরোধী। রাজ্যের মানুষের করের টাকা এই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী খরচ করতে পারেন না। এভাবে মানুষের করের টাকা খরচ করতে গেলে রাজ্যপালের অনুমতি লাগে।
রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা দফতরের মধ্যেকার পত্র আদান- প্রদান বলা যায়। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে মানেই রাজ্য সরকার কোষাগার থেকে টাকা খরচ করতে পারেনা। এই কলকাতা হাইকোর্ট ইমাম ভাতা বন্ধ করার নির্দেশ দিয়েছিল যাতে নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি পক্ষপাত মূলক আচরণ না হয়। রাজ্য পাল্টা যুক্তি দেয়,পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকিরা আসেন। নির্দিষ্ট জায়গায় একত্রিত হন। ১০ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট তারা ঢাক বাজাতেই থাকেন। দেখার মতো দৃশ্য। তারপর উদ্যোক্তারা তাদের পছন্দ করে নিয়ে যান।

কুমারটুলি থেকে প্রতিমা লন্ডন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়। কুমারটুলিকে শিল্পের প্রদর্শনশালা বলা যায়। তাই দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। প্যান্ডেলের শিল্পকলা, হস্তশিল্প উৎসবের মাধুর্যে অন্য মাত্রা যোগ করে। বহু মানুষের কর্মসংস্থান হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago