খবর লাইভ : সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার সব স্তরের কর্মীদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা। নির্বাচনকে সামনে রেখে বুথস্তরের কর্মীদের রণনীতি ঠিক করে দেন তৃণমূলনেত্রী।
বক্তব্যের শেষে সাধারণ মানুষের ভোটার কার্ড নিয়ে থাকা নানা প্রশ্নের সমাধান দেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, পুজোর পরেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের কাজ শুরু হবে। নতুন কার্ড থেকে পুরনো কার্ডের সমস্যা– সব কাজই হবে নভেম্বর থেকে জানুয়ারি। তিনি বলেন, ‘পুজোর পরেই ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে।’
দিনক্ষণ জানিয়ে মমতার ঘোষণা, ‘১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ হবে। এই ভোটার কার্ডেই পঞ্চায়েত নির্বাচন হবে। বিধানসভা, সাংসদ, কাউন্সিলর নির্বাচন হবে। সুতরাং, কারেকশন, অ্যাডিশন, ডিলিশন, নতুন নাম সংযোজন সব হবে। ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড হবে। এ বছরে ১৭ বছর উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দেন, ‘সারা বছর আপডেট হবে। বছরে চার বার ভোটার কার্ড সংশোধনের কাজ হবে। ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর।’ ব্লকে ব্লকে ভোটার কার্ড সংশোধনের কথাও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…