সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন, নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খবর লাইভ : সেন্ট্রাল ভিস্তা অনুষ্ঠানের প্রাথমিক কার্যক্রম শুরু হল বৃহস্পতিবার সন্ধ্যায়৷ সেখানেই প্রথম অনুষ্ঠান হিসাবে ইন্ডিয়া গেটে সদ্য স্থাপিত নেতাজির মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ইন্ডিয়া গেটেই হলোগ্রাম মূর্তি ছিল, সেখানেই স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হল৷ বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতাজিকে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান৷

আরও পড়ুনঃ বিজেপিকে সাহায্য করছেন প্রশান্ত কিশোর! মন্তব্য নীতিশের

দেশকে ঔপনিবেশিক চিন্তা ও ভাবধারা থেকে বার করে আনতে হবে, এই মূলমন্ত্রকে মাথায় রেখে নতুন করে প্রশাসনিক এলাকা নির্মিত হয়েছে ভারতে৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাধ্যমে বদলে গিয়েছে দিল্লির প্রশাসনিক এলাকার চেহারা৷ রাজপথের নাম পাল্টে করা হতে চলেছে কর্তব্য পথ৷ এক নতুন ভারতের অঙ্গীকারে এই নবনির্মিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী৷ এর ফলে পাল্টে যাচ্ছে দিল্লির প্রশাসনিক এলাকার চেহারা৷
কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক প্রকল্প উদ্বোধনের মুহূর্তে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে৷ বলিউডের গায়ক মোহিত চৌহান বলেছেন, এটি একটি অসাধারণ উদ্যোগ৷ দেশের স্বাধীনতার যোদ্ধাদের আমাদের সব সময় এ ভাবেই শ্রদ্ধা জানানো উচিত৷ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, দেশের মানুষের উন্নয়নে সবসময় নিয়োজিত থাকা আমাদের একান্ত কর্তব্য৷
বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক কর্মসূচি ছিল ৷ প্রধানমন্ত্রী প্রথমে ইন্ডিয়া গেটের উদ্বোধন করেছেন৷ তার পর তিনি গিয়েছিলেন নবনির্মিত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের একটি প্রদর্শনীতে৷ তার পর তিনি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণে কর্মরত কর্মীদের সঙ্গে দেখা করেন৷ তিনি জানিয়েছেন, যে শ্রমজীবীরা সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নির্মাণে কাজ করেছেন, ২৬ জানুয়ারির প্যারেডে তিনি তাঁদের আমন্ত্রণ জানাবেন৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago