উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে বদল!

খবর লাইভ :আর পুরনো ধাঁচে নয়, এবার থেকে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) প্রশ্নপত্রে (Question) বেশ কিছু পরিবর্তন (Changes) আনা হচ্ছে। মঙ্গলবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Higer Secondary Education)। আগামী বছর থেকেই প্রশ্নপত্রে বদল আনা হচ্ছে। এতদিন পর্যন্ত পরীক্ষার্থীদের পার্ট A এবং পার্ট B দুটি প্রশ্নপত্র দিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষে একসঙ্গে জুড়ে দেওয়া হত দুটি অংশ। তবে এবার থেকে দুটো নয় মাত্র একটিই প্রশ্নপত্র দেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। শিক্ষা সংসদ জানিয়েছে, ওই প্রশ্নপত্রেই অবজেক্টিভ (Objectives) সহ সমস্ত প্রশ্ন থাকবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আরও জানান হয়েছে ছাত্র-ছাত্রী (Students), পরীক্ষক (Examiner) ও প্রধান শিক্ষকদের (Head Techaer) মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ২০২৩ সালের ৩ মার্চ থেকে। নতুন সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চ অবধি। ২০২৩ সালের ১০ জুনের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত (Result Out) হবে।

এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী নির্দেশ দিল?
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পার্ট A এবং পার্ট B এই দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। এর ফলে পার্ট A এবং পার্ট B দুটি অংশকে পরীক্ষা শেষে যুক্ত করার আর কোনও প্রয়োজন থাকছে না।

প্রশ্নের উত্তর লেখার জন্য একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটিই উত্তরপত্র থাকবে। সেখানে পরীক্ষার্থীদের উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রে কোনওরকম উত্তর লেখা যাবে না।

সম্প্রতি রিভিউ (Review) করার ক্ষেত্রে এই গাফিলতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নজরে এসেছে। আর সেই কারণেই এই বদল বলে দাবি শিক্ষা সংসদের আধিকারিকদের। পাশাপাশি এদিন সংসদ আরও জানিয়েছে, একাদশ শ্রেণীর বার্ষিক থিওরি (Theory Exam) পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Exam) হবে ২০২৩ সালের ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago