অনুব্রতকে জেলে রেখেই ভার্চুয়ালি শুনানির জন্য আবেদন আসানসোল জেল কর্তৃপক্ষর

খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডলকে জেলে রেখেই ভার্চুয়ালি শুনানির জন্য আবেদন আসানসোল জেল কর্তৃপক্ষর। আসানসোল আদালতে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। অনুব্রতকে আগামী শুনানিতে ভার্চুয়ালি পেশের জন্য আবেদন করা হয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষের তরফে আসানসোল সিবিআই স্পেশাল আদালতে। অনুব্রতর নিরপত্তাজনিত কারণে আদালতে পেশ না করে জেল থেকে ভার্চুয়ালি শুনানি জন্য আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ ভুয়ো সেনার পরিচয়ে ফোর্ট উইলিয়ামে প্রবেশ, গ্রেফতার যুবক

সেক্ষেত্রে বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে না এনে, আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে ভার্চুয়াল প্রোডাকশনের জন্য আবেদন করা হয়েছে বলে আসানসোল সংশোধনাগার সূত্রে খবর। যদিও তার শুনানি এখনও আদালতে হয়নি। কারণ অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হলে সেক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে বলে আশঙ্কা আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় শুনানির দিন আদালত চত্বরে কখনও ‘গরু চোর; বলে স্লোগান শোনা গিয়েছিল একাধিকবার। তাই বাড়তি নিরাপত্তা দিতেই এই আবেদন। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, শুধু অনুব্রতর আত্মীয়রাই বিপুল সম্পত্তি নয়, এবার অনুব্রতর সিএ এর বিপুল সম্পত্তি রয়েছে দাবি সিবিআইয়ের। বোলপুর, কলকাতা ও পার্শবর্তী এলাকা-সহ একাধিক জায়গায় রয়েছে ফ্ল্যাট। রয়েছে প্রচুর জমি জায়গা। সম্পত্তির আয়ের উৎস জানতে চায় সিবিআই। আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি দাবি সিবিআইয়ের।
বাড়িতে অফিসে তল্লাশি করলেও অনুব্রত মণ্ডলের আয়ের উৎস নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। গরু পাচার মামলায় বৃহৎ ষড়যন্ত্রকারী হিসাবে অনুব্রতর বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ রয়েছে এই মর্মে আগামিকাল বুধবার সিবিআই ঢাল করতে চলেছে বলে সিবিআই সূত্রে খবর। আগামিকাল বুধবার অনুব্রতর তরফে আইনজীবী জামিনের আবেদন করতে চলেছে কারণ ১৪ দিনের জেল হেফাজত শেষ। তাঁর অসুস্থতা রয়েছে। গরু পাচারে সরাসরি অনুব্রত যোগ পাওয়া যায়নি। তাঁর আত্মীয়, ও পরিচিতদের থেকে যে সম্পত্তি ও দলিল ও ব্যাঙ্ক একাউন্ট মিলেছে তাতে, অনুব্রতর থেকেই যে গরু পাচারে টাকা গিয়েছে সেটা প্রমাণ করাই সিবিআই-এর কাছে বড় চ্যালেঞ্জ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago