Special News Special Reports State

ভুয়ো সেনার পরিচয়ে ফোর্ট উইলিয়ামে প্রবেশ, গ্রেফতার যুবক

0
(0)

খবর লাইভ : এবার সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর অফিসে ‘অনুপ্রবেশ’এর ঘটনা।অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার(Arrest)করা হয়েছে।সেনাবাহিনী সূত্রে খবর, পলাশ বাগ নামে ওই যুবককে এদিন সন্দেহজনক ভাবে সেনা ছাউনির দক্ষিণ গেটের ভেতরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এরপর সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এক কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে।ওই যুবককে তল্লাশি চালিয়ে নকল পরিচয়পত্র উদ্ধার করা হয়।পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবকের সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে,সেনাবাহিনীর জাল পরিচয়পত্র, নিজেকে আর্মি অফিসার বলে পরিচয় দিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা।কমান্ডিং অফিসার জেএস কোহলির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার পলাশ বাগ।ময়দান থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।পরে কালনা থানার হাতে হস্তান্তর করা হয়েছে অভিযুক্তকে।এদিন তাঁকে কোর্টে তোলা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *