রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত তাপসের

খবর লাইভ : রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস রায়। হঠাৎ কেন এই ইঙ্গিত? নেপথ্যে অভিমান, না অন্য কিছু কারণ? সেই প্রশ্নের জবাব মেলেনি। তবে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে তাপসবাবু (Tapas Ray) বলেন, ‘আর কয়েকটা বছর সমাজকর্মী বা রাজনৈতিককর্মী থাকার ইচ্ছা নেই। শুধু দলকে (TMC) জানানোটা বাকি। আপনারা ধরে রাখতে চাইলেও আমাকে আটকে রাখা যাবে না।’

তৃণমূল বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তাপস রায়েরা দলকে গায়ে মেখে ফেলেছেন। দীর্ঘদিনের কর্মী। তৃণমূলের উত্থান-পতন দেখেছেন। তবে দলকে উনাকে কতটা দেখেছে, সেটাও একটা বিষয়। এখন ওদের অভ্যন্তরীণ বিষয়।’

আরও পড়ুনঃ লখনউয়ের হোটেলে বিধ্বংসী আগুন, দমকলের ১০ ইঞ্জিন লড়ছে

সম্প্রতি সিবিআই-ইডির তদন্তের সূত্রে জেলে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের হেভিওয়েট নাম। গত কয়েকমাস একাধিক দুর্নীতির তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে এই বিষয়ে মুখ খুলেছেন জহর সরকার। যদিও প্রাক্তন আমলার এই মন্তব্যকে ভালো চোখে নেয়নি বাংলার শাসক দল।

পারিপার্শ্বিক এই পরিস্থিতি পর্যালোচনা করেই কি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ তাপস রায়ের? ঠিক সম্প্রতি যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন, রাজনীতি এত নোংরা জানলে, কবেই ছেড়ে দিতাম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago