National Special News Special Reports

লখনউয়ের হোটেলে বিধ্বংসী আগুন, দমকলের ১০ ইঞ্জিন লড়ছে

0
(0)

খবর লাইভ : লখনউয়ের একটি হোটেলে বিধ্বংসী আগুন৷ হোটেলের ভিতরে এখনও বেশ কয়েকজন আটক আছেন বলে খবর৷ হোটেলের চারতলায় আগুন লেগেছে৷ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকেছে৷ হোটেলের বেশ কয়েকটি ঘরে অতিথিরা আটকে পড়েছেন বলে খবর৷

আরও পড়ুনঃ কেন্দ্রের নয়া ঘোষণা , জন্মের সময় সন্তানের মৃত্যু হলে ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটি !

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল৷ ঘন ধোঁয়ায় আটকে পড়ে অনেকেই সংজ্ঞা হারিয়েছেন৷ হোটেলে আটকে পড়া কর্মী এবং আবাসিকদের দড়ি বেঁধে নামিয়ে আনা হচ্ছে৷ কাঁচ ভেঙে গ্যাস মাস্ক পরে হোটেলের ভিতরে ঢুকে উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা৷
ঘটনাস্থলে দমকলের অন্তত এক ডজন ইঞ্জিন কাজ করছে৷ লখনউ পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন৷ জানা গিয়েছে, আজ ভোর ছ’টা নাগাদ আগুন লাগে৷
ওই সময় হোটেল কর্মী এবং আবাসিকদের অধিকাংশই ঘুমোচ্ছিলেন৷ ফলে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে বিধ্বংসী রূপ ধারণ করে৷

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা৷ তবে হোটেলের ঘরে আটকে থাকা আবাসিকদের বের করে আনতে গিয়েই সবথেকে বেশি বেগ পেতে হচ্ছে দমকলকে৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *