খবর লাইভ : সোমবার সাতসকালে দক্ষিণ কলকাতার রানিকুঠীতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই-এর একটি দল। সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে তৃণমূলকে সাহায্য করেছিলেন লক্ষ্মণ শেঠ, বিস্ফোরক দাবি শুভেন্দুর!
কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে সকাল থেকে এই দুই জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। ব্যাঙ্কের কর্মীদের নিয়ে সুব্রতের বাড়িতে অভিযান চালাচ্ছে তদন্তাকারী সংস্থা। তবে তাঁর পরিচয় কী, কেন হানা, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
গত দু’ দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চিটফান্ড-কাণ্ডে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার সকালে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের বাড়িতে তল্লাশি চালান সিবিআই-এর আধিকারিকরা। কলকাতার পাইকপাড়ায় সুবোধের ফ্ল্যাটেও তল্লাশি চালান তদন্তকারীরা। লেকটাউনের কাছে দক্ষিণদাঁড়ি এবং বিটি রোডের ফ্ল্যাটেও রবিবার তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সুবোধের ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি চালানো হয়।
চিটফান্ড মামলায় হালিশহরের পুরপ্রধান তথা তৃণমূল নেতা রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সূত্রেই সুবোধের বাড়িতে তল্লাশি অভিযান বলে সূত্রের দাবি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…