Special News Special Reports State

পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট!

0
(0)

খবর লাইভ : চাকরী প্রার্থীদের জন্য বড় খবর। পুজোর পরেই রাজ্যে প্রাথমিকের টেটের সম্ভাবনা, অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি তেমনটাই। পুজোর পরে পরীক্ষা হলে, কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যেতে পারে, তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সূত্রের খবর, আনুমানিক পরীক্ষার্থীর সংখ্যা ধরে জেলাগুলিকে পরীক্ষা কেন্দ্রের তালিকা পাঠাতে বলা হয়েছে ইতিমধ্যেই। চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে (৯ সেপ্টেম্বর সম্ভাবনা), অর্থাৎ পুজোর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নব গঠিত অ্যাডহক কমিটি বৈঠকে বসতে পারে। সেই বৈঠকেই টেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই তার আগেই পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রতিটি জেলার, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পাঠানোর নির্দেশ দিয়েছে পর্ষদ।

আরও পড়ুনঃ টেনিসকে বিদায় জানালেন সেরেনা উইলিয়ামস
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “প্রস্তুতি চলছে। আমরা ধারণা তৈরি করতে চাই, কত পরীক্ষা কেন্দ্র পেতে পারি। কারণ আমরা মনে করছি টেট-এ কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তাই সব দিক খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব। দ্রুত পরীক্ষার দিনক্ষণ জানানো ।হবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *