দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

খবর লাইভ :সামনেই উৎসবের মরশুম। তার আগে অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। তবে তাতে আম জনতার হেঁসেলের খুব একটা লাভ হবে না কারণ দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এক ধাক্কায় একেবারে ৩৬ টাকা দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। তার জেরে অনেকটাই সস্তা হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস। উৎসবের মরশুমে কিছুটা সুরাহা হবে ব্যবসায়ীদের সেই সঙ্গে খাবারের দাম একটু কমবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একবারে ৩৬ টাকা কমেছে। তার জেরে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম এখন ২০১২.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৯৭৬ টাকা। কাজেই অনেকটাই কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এর আগে গত ১ জুলাই এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮ টাকা কমেছিল রাজধানী দিল্লিতে। তার আগে জুন মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছিল ২২১৯ টাকায়। কারণ মে মাসে ৫০ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। মে মাসে ১০২ টাকা দাম বেড়েছিল ১৯ কেজির গ্যাসের সিলিন্ডারের।

বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমায় হোটেল-রেস্তোরাঁর মালিকদের কিছুটা সুরাহা হয়েছে। কিন্তু আম জনতার হেঁসেলের কিন্তু কোনও সুরাহা হয়নি। কারণ ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হু হু করে বাড়ছে। ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। মধ্যবিত্তের যাকে বলে নাভিশ্বাস ওঠার পরিস্থিতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago