অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্নে ‘ক্ষুব্ধ’ অনুব্রতর মন্তব্য, নাচব! নাচব নাকি ডেকেছে বলে?

খবর লাইভ : বৃহস্পতিবার সকালে অনুব্রত মণ্ডলকে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে নিয়ে আসা হয়। শুক্রবার ইডির তরফ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। এই নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে অনুব্রতের সোজা উত্তর ‘‘নাচব? নাচব নাকি ডেকেছে বলে?’’ এর পরই আদালতের ভিতরে ঢুকে যান তৃণমূলের এই ‘দাপুটে’ নেতা। কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ জেলেও কেষ্টর মুখে ‘চড়াম চড়াম’, ‘উন্নয়ন দাঁড়িয়ে রাস্তায়’

অনুব্রতের আইনজীবী শৌভিক বসু জানান, অনুব্রত আদালতে নিজেকে নির্দোষ বলেই জানিয়েছেন। শুনানি শেষে অনুব্রতকে নিয়ে পুলিশ ইতিমধ্যেই আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছে ।
জানা গিয়েছে, বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন ২০১০ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার একটি বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় অনুব্রতকে বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেয় বিধাননগরের এমপি-এমএলএ আদালত। ২০১০-এ মঙ্গলকোট থানায় অনুব্রতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। এর পর তৃণমূল সরকারের ক্ষমতায় আসার পর এই নিয়ে বিশেষ আইন-আদালত করতে হয়নি তাঁকে। কিন্তু বর্তমানে গরু পাচার মামলায় সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago