বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদলের দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের

খবর লাইভ: এ বার বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Manth) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন (Bar Assocition)। মা নিয়ে রীতিমতো সংঘাতের পরিবেশ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

ওই চিঠিতে বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদল করার আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতিকে এই চিঠি লেখা হয়।
বুধবারই বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদল করা হয়। শিক্ষা থেকে সরিয়ে পুলিশি নিস্ক্রিয়তা এবং পুলিশের অতিসক্রিয়তা সংক্রান্ত মামলার শুনানির ভার তুলে দেওয়া হয় তাঁর হাতে। সেই মতো বৃহস্পতিবার নয়া বিচার্য বিষয় নিয়েই কাজ শুরু করেন বিচারপতি মান্থা। আর এ দিনই তাঁর বিচার্য বিষয় বদলের দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি গেল বার অ্যাসোসিয়েনের তরফে।
বৃহস্পতিবারের চিঠিতে তাঁদের আবেদন, পুলিশ নিষ্ক্রিয়তার যে মামলাগুলি বিচারপতি মান্থাকে দেওয়া হয়েছে তা পরিবর্তন করতে হবে। তা না হলে তাঁরা বয়কটের পথে যেতে পারেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

‘মাস্টার অফ রস্টার’ হিসাবে বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি কয়েক জন বিচারপতির বিচার্য বিষয় বদল করেন। এত দিন রাজ্যে পুলিশ নিষ্ক্রিয়তার বিভিন্ন মামলা শুনতেন বিচারপতি শম্পা সরকার। এখন তাঁকে দেওয়া হয়েছে পঞ্চায়েত সংক্রান্ত মামলা। আর বিচারপতি সরকারের বেঞ্চের মামলাগুলি যাচ্ছে বিচারপতি মান্থার বেঞ্চে। এ ছাড়াও আরও কয়েকটি বেঞ্চের বিচার্য বিষয় বদল করা হয়েছে।

কেন বিচারপতি মান্থার বেঞ্চে পুলিশের মামলা পাঠানো হচ্ছে? বার অ্যাসোসিয়েনের অভিযোগ, তিনি এক পক্ষের হয়ে একাধিক রায় দিয়েছেন। তা ছাড়া তাঁর নামে থানায় অভিযোগ রয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের একাধিক মামলা বিচারপতি মান্থা স্থগিত রাখছেন এবং তদন্তকারীদের কড়া পদক্ষেপ করতে বারণ করছেন বলে অভিযোগ বার অ্যাসোসিয়েশনের।
শুভেন্দুর বিরুদ্ধে দায়ের খুন-সহ একাধিক জঘন্যতম মামলার তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago