অঙ্কে নম্বর কম কেন? শিক্ষককে গাছে বেঁধে মার ছাত্রদের

খবর লাইভ : স্কুলে শিক্ষকের কাছে বকা বা মার (Beaten) কম-বেশি সকলেই খেয়েছেন। দুষ্টুমি করলে কান মলা যেমন খেতে হয়েছে তেমনই পড়া না পারলে ভরা ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করিয়েও দিতেন শিক্ষকরা। কিন্তু ছাত্ররা পেটাচ্ছেন শিক্ষককে? এমন কথা কি কখনও শুনেছেন? তবে বাস্তবে এমনটাই ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) একটি স্কুলে। দুমকা (Dumka) জেলার একটি সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক (Math teacher) এবং একজন কেরানিকে পরীক্ষায় কম নম্বর দেওয়ার জন্য মঙ্গলবার গাছে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল নবম শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ যে কোনও শর্তে জামিন দিন: ভার্চুয়াল শুনানিতে পার্থর আবেদন

ছাত্রদের অভিযোগ, তাদের ফেল করানোর জন্য ইচ্ছা করেই কম নম্বর দেওয়া হয়েছে। এদিকে, মারধরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, অঙ্কের শিক্ষক এবং কেরানিকে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ইউনিফর্ম পরা বেশ কয়েকজন ছাত্রকে তাঁদের আশপাশে ঘুরতে দেখা যাচ্ছে। ভিডিওটি স্কুলেরই অন্য এক শিক্ষক সোশাল মিডিয়ায় পোস্ট করেন।

এরপরই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ১১ জন পড়ুয়াকে অঙ্কে ৩২ নম্বরেরও কম দেওয়া হয়েছিল। যা ফেল করারই সমান। পুলিস সূত্রে খবর, ওই অঙ্কের শিক্ষক আগে এই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন। কোনও কারণে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এছাড়া স্কুল কর্তৃপক্ষের তরফেও কোনোরকম অভিযোগ দায়ের করা হয়নি। তাদের দাবি, পুলিসে অভিযোগ করলে ছাত্ররা আরও বিগড়ে যেতে পারে। গোপীকান্দারের বিডিও অনন্ত ঝা ওই আবাসিক স্কুলে গিয়েছিলেন। তাঁর দাবি স্কুলে ২০০ পড়ুয়া রয়েছে। বেশির ভাগ পড়ুয়াই এই ঘটনার সঙ্গে জড়িত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago