খবর লাইভ : সিপিএমের কর্মসূচি ঘিরে উত্তেজনা। বুধবার রণক্ষেত্র হয়ে উঠল বর্ধমানের কার্জন গেট এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিশ্ব বাংলার লোগো উপড়ে ফেলেন সিপিএম কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগও উঠেছে। ঘটনায় দু’পক্ষের কয়েকজন জখম হন।
আরও পড়ুনঃ যে কোনও শর্তে জামিন দিন: ভার্চুয়াল শুনানিতে পার্থর আবেদন
এদিন পূর্ব বর্ধমান জেলা সিপিএমের ডাকে জেলাশাসকের কাছে দু’টি বড় সমাবেশের মধ্য দিয়ে সিপিএমের ‘আইন অমান্য’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ধমানের(Burdwan) বড়নীলপুর মোড় এবং স্টেশনে দু’টি সভা করা হয়। তাতে অংশগ্রহণ করেন দলের একাধিক নেতা-কর্মীরা। বড়নীলপুরের সভায় ছিলেন সিপিএমের পলিটবুরো সদস্য মহম্মদ সেলিম। সভার পর কার্জন গেট এলাকায় মিছিল সমবেত হয়। মিছিল জেলাশাসকের দপ্তরে পৌঁছায়। দুপুর থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল।
দুপুর থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। অভিযোগ, সেই মিছিল আটকে দেয় পুলিশ। সিপিএম কর্মীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করেন। পুলিশ বাধা দিতেই ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল-কামান ব্যবহার করে পুলিশ। ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সেলিম। এই মুহূর্তে গোটা এলাকা থমথমে রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…