খবর লাইভ : দু’দিনের মধ্যে প্রাথমিকে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য জানাতে হবে ইডিকে, ২০১১-র পর থেকে এখনও পর্যন্ত চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদের জন্য মঙ্গলবার জারি হয়েছে এমনই নির্দেশিকা।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতের নির্দেশে সেই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত যাঁরা প্রাথমিকে চাকরি পেয়েছেন জরুরি ভিত্তিতে এবার তাঁদের সকলের তথ্য চাইলেন ইডির কলকাতা জোন-২ এর ডেপুটি ডিরেক্টর। দু’দিনের মধ্যে তাঁদের সমস্ত তথ্য ইডির কাছে জমা দিতে হবে। এজন্য একটি ফরম্যাটও করে দেওয়া হয়েছে। যেখানে নাম, বাবার নাম, টেটের রোল নম্বর, নিয়োগের বছর, স্কুলের নাম, ক্যাটিগোরি, ফোন নম্বর ইত্যাদি জানাতে হবে কর্মরত শিক্ষকদের।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সচিব ড. আরসি বাগচি একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন। এই নির্দেশিকা প্রতিটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকায় শোরগোল পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। পরে তাঁকে সভাপতির পদ থেকে অপসারিত করা হয়। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…