আদানির দৌলতে প্রথম কোনও এশিয়াবাসীর মাথায় উঠল বিশ্বের তৃতীয় ধনীতমের শিরোপা

খবর লাইভ : বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় আরও একধাপ উপরে উঠে এলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্য়ান গৌতম আদানি। সম্পদের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বিশ্বের তৃতীয় ধনকুবেরের পালক জুড়ল তাঁর মুকুটে। Bloomberg Billionaires Index অনুসারে, তিনি ফ্রান্সের Louis Vuitton-এর কর্ণধার বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে এই স্থান দখল করেছেন। বর্তমানে ষাট বছর বয়সি গৌতম আদানির সম্পদের পরিমাণ 137.4 বিলিয়ন মার্কিন ডলার। এবার শুধু তাঁর সামনে রয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক এবং জেফ বেজোস।
জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর চেয়ারম্যানই প্রথম কোনও এশিয়ার বাসিন্দা হিসাবে বিশ্বের তৃতীয় ধনকুবের হয়েছেন। এমনকী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ান মুকেশ আম্বানি বা চিনের ধনকুবের জ্যাক মা-ও এই স্থানে এখনও পর্যন্ত আসতে পারেননি। বর্তমানে ব্লুমবার্গের ইন্ডেক্স অনুসারে, মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ 91.9 বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের একাদশতম ধনকুবের হয়েছেন।
গত কয়েক বছরে আদানি গোষ্ঠী কয়লা থেকে বন্দর, তথ্য কেন্দ্র, সিমেন্ট, মিডিয়া-সহ একাধিক ক্ষেত্রে নিজেদের ব্যবসা বৃদ্ধি করেছে। এখন এই গোষ্ঠী দেশের বৃহত্তম বেসরকারি বন্দর, বিমানবন্দর অপারেটর, শহরাঞ্চলের গ্যাস ডিস্ট্রিবিউটর এবং কয়লা খনির মালিক হয়েছে। সম্প্রতি এই গোষ্ঠী অচিরাচরিত শক্তি উৎপাদনেরও পরিকল্পনা শুরু করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago