খবর লাইভ : যেভাবে রাজ্য জুড়ে বিজেপি তৃণমূলের সম্পর্কে কটু মন্তব্য করছে, রাজনীতি না করলে জিভ টেনে ছিঁড়ে দিতাম। সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে বিরোধীদের উদ্দেশ্যে এই ভাষাতেই হুংকার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হলেও তাঁরা এখনও দোষী সাব্যস্ত হয়নি। তা সত্ত্বেও মিথ্যা বদনাম করা হচ্ছে তৃণমূলের। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে বিজেপি। বলা হচ্ছে চাকরি চুরি হয়েছে। এদিন তিনি দাবি করেন তৃণমূলের আমলে ১ কোটি ৬৩ লক্ষ ৯৭০ জনের চাকরি হয়েছে। আরও ৮৯ লক্ষ চাকরি দেওয়া হবে। যেখানে দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে সেখানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বেড়েছে ৪০ শতাংশ। তবুও মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ জেলে বসেই ভুরিভোজ ! খাসির মাংস দিয়ে কব্জি ডুবিয়ে খেলেন অনুব্রত
নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে লক্ষ লক্ষ চাকরি হয়েছে, সেখানে দুশোর মতন অভিযোগ জমা পড়েছে, তাঁদেরও আমরা চাকরি দিয়ে দিতাম সব কিছু খতিয়ে দেখে। বামফ্রন্টের আমলে তো টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, সেই লিস্ট কোথায়? মিডিয়াকে কিনে নিয়ে কিছু নেতা মিথ্যে বদনাম দিচ্ছে তৃণমূলকে। বিজেপি সব মিডিয়াকে কিনে নিয়েছে। কোটি কোটি টাকা খরচ করছে ডিজিটালে। এখন মিডিয়ার কাজ শুধু তৃণমূলকে গালিগালাজ করা। এদিন তিনি সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের কাছে আবেদন করেন, মিডিয়ার কথায় কান না দিতে।
তিনি বলেন, শুধুমাত্র সমাজ সেবা করার জন্য রাজনীতিতে এসেছেন। তবুও বিজেপি সিপিএম তাঁর বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। তাঁর বিরুদ্ধে বলা হচ্ছে, তিনি ও তাঁর পরিবার প্রচুর সম্পত্তি করে ফেলেছেন। এদিন তিনি দাবি করেন সাংসদ থাকা কালীন প্রতিমাসে এক লক্ষ করে টাকা ভাতা পেতেন। কিন্তু ১২ বছর এক টাকাও নেননি, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিমাসে সাড়ে ৩ লক্ষ টাকা তিনি পান। কিন্তু সে টাকাও নেননা। ৯১ সালের পর থেকে এক্সিকিউটিভ ক্লাসে যাতায়াত করেননি। প্রয়োজন ছাড়া সরকারি গাড়িও চড়েন না।
এমনকি বাইরে গেলে নিজের টাকাতেই খান। এতকিছু সত্ত্বেও তাঁকে কালিমালিপ্ত করা হচ্ছে। তিনি চান তাঁর বিরুদ্ধে বিচার হোক কোনও আন্তর্জাতিক কোর্টে। তিনি আরও বলেন, ১২৫ টি বই লিখেছি। বই বিক্রি হলেও দোষ। ব্রাত্য কেন একটা পুরষ্কার দিয়েছে সেটাও দোষ। আমি বহু পুরষ্কার ছেড়ে দিয়েছি। বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা থাকলে ১০০০ কবিতা লিখে দেখান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…