খবর লাইভ : মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ফের একবার সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ছাত্র-যুব সম্প্রদায়কে উজ্জীবিত করার মন্ত্রপাঠ করে অভিষেক এদিন সরাসরি আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ করেন অভিষেক। অভিষেকের আক্রমণ, ‘তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি তাহলে আমার নাম অভিষেক বন্দোপাধ্যায় নয়।’
আরও পড়ুনঃ ট্যুইন টাওয়ারের পাহাড় সমান ধ্বংসস্তূপ সরাতেই সময় লাগবে তিন মাস !
তাঁর কথায়, ‘তৃণমূল কংগ্রেস মানুষের সামনে মাথা নীচু করবে, দিল্লির কাছে নয়। শুভেন্দু অধিকারী বেইমান, গদ্দার, ঘুষখোর। ভাববাচ্যে না বলে সরাসরি অভিষেককে তোলাবাজ বলো। তাহলে হাইকোর্টে নিয়ে যাব ১০ দিনের মধ্যে।’ অভিষেকের কথায়, ‘এই যে আজকে এত বড় সমাবেশ, দেখবেন আবার চার-পাঁচ দিনের মধ্যেই কিছু একটা করবে। কারণ ওদের রাজনৈতিক ভাবে লড়ার ক্ষমতা নেই। আর আমরা মাথা নত করব না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…