খবর লাইভ : নিন্দুকেরা বলেন, সে রামও নেই সেই রামরাজত্বও নেই।কিন্তু ভাগ্যে থাকলে যে অনেক কিছুই হয়।একসময় বীরভূমের বেতাজ বাদশা ছিলেন অনুব্রত মন্ডল। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ঘটা করে পুজো দিতেন। গোটা এলাকা হোর্ডিং পোস্টারে পোস্টারে ছয়লাপ থাকত।কিন্তু এবারে সেদৃশ্য চোখে পড়ে নি। গত দশ বছরের ছবি রাতারাতি উধাও।অথচ অভ্যাস বদলানো অত সহজ নয়। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় খাসির মাংস খাওয়া যে কেষ্টর অভ্যাস ! তাই জেলে বসেও ওইদিন তিনি খাসির মাংস খাওয়ার আবদার করেন। কিন্তু জেল তো! ইচ্ছেমতো আবদার অনুযায়ী খাবার পাওয়া সম্ভব নয়।
যদিও পরের দিন ছিল রবিবার। জেলের নিয়ম অনুযায়ী সেদিন দেওয়া হয়েছিল খাসির মাংস। ঘুরপথে হলেও শেষমেশ ইচ্ছাপূরণ হয় অনুব্রতর। তিনি খাসির মাংস দিয়ে পেটভরে খেয়েছেন। আসানসোল সংশোধনাগারে দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের আবদার না মানা হলেও শেষপর্যন্ত মনের ইচ্ছাপূরণ হয়। আসলে প্রত্যেক রবিবার আসানসোল জেলের সব বন্দিদেরই খাসির মাংস দেওয়া হয়।ওইদিনও নিয়মের কোনও ব্যতিক্রম হয়নি।মোট ৫২৪ জন জেলবন্দির জন্য আনা হয়েছিল প্রায় ৪৪ কেজি মাংস। তিনি নাকি এদিন ভালোই খেয়েছেন।একেবারে কব্জি ডুবিয়ে সেই মাংসের ঝোল এবং ভাতই খেয়েছেন অনুব্রত, সঙ্গে ছিল তরকারিও।
কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabashya) উপলক্ষে আসানসোল সংশোধনাগারে কালীপুজো দেন বীরভূমের তৃণমূল (TMC)সভাপতি। সকালে স্নানের পর তিনি পোশাক বদল করেন। এরপর সংশোধনাগারের মন্দিরে কালীপুজো দিতে চান বলে জানান অনুব্রত। সংশোধনাগার চত্বরেই হনুমান মন্দিরের পাশে রয়েছে মা কালীর ছবি। ওইদিন সেখানে গিয়েই লাল জবার মালা, নকুলদানা, ধূপ দিয়ে পুজো দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…