খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।আগামী সপ্তাহে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।
আরও পড়ুনঃ পুজো কমিটিকে অনুদান, রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
মামলাকারীর তরফে অভিযোগ করা হয়েছে, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের একাংশ বিভিন্ন সময় যে সরকারি হলফনামা পেশ করেছেন, তাতে এই বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে বলে মামলাকারীর অভিযোগ।
মামলাকারীর আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রারের থেকে প্রাপ্ত নথিতে দেখা গিয়েছে যে, একাধিক সরকারি সম্পত্তি বাজারদরের চেয়ে অনেক কম টাকায় কিনেছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা। মামলাকারী দাবি করেছেন, ২০১৩ সালের পর অধিকাংশ সম্পত্তি কেনা হয়েছে। ২০১৩ সালেই রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী।
এ প্রসঙ্গে সোমবার মেয়ো রোডের সভায় মুখ্যমন্ত্রী বলেন, এই শুনলাম, বিজেপি আমার নামে মামলা করেছে। আমি তো গত ১২ বছর ধরে এমপি হিসেবে যে পেনশন পাই, তা-ও নিই না। সাংসদ হওয়ার পরও কোনও দিন বিজনেস ক্লাসে যাত্রা করিনি। মুখ্যমন্ত্রী হিসেবে আমার যে প্রাপ্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা, তা-ও নিই না। আমি যেখানে থাকি, সেটাও ঠিকায় ভাড়া। আমার নিজের বলতে কিছুই নেই।
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, আমাদের পরিবারে বাবা ছিলেন। মা আর আমরা ছয় ভাই, দুই বোন। মা যত দিন বেঁচে ছিলেন, আমার কাছেই থাকতেন। মা চলে যাওয়ার পর একাই থাকি। তিনি আরও বলেন, ‘‘আমরা ভাই-বোনেরা সবাই আলাদা আলাদা থাকি। যে যার পরিবার নিয়ে। কখনও-সখনও দেখা হয়। উৎসবের মরসুমের সময় আমাদের যোগাযোগ হয়। রাখিবন্ধনের সময়। কালীপুজোর সময়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…