খবর লাইভ : গতকালই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে নয়ডার ট্যুইন টাওয়ার৷ ৩২ এবং ৩৯ তলার দু’টি বহুতল বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেওয়ার পর ধোঁয়ায় ঢেকেছিল নয়ডার আকাশ৷ জানা গিেয়ছে, ট্যুইন টাওয়ার ভেঙে ফেলার ফলে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, তা সরাতে অন্তত তিন মাস সময় লাগবে৷ এই ধ্বংসস্তূপ সরানোই এখন নয়ডা কর্তৃপক্ষের কাছে মূল চ্যালেঞ্জ৷
আরও পড়ুনঃ সিবিআইয়ের স্ক্যানারে সুকন্যার নামে হস্তান্তর হওয়া ভারত সেবাশ্রম সঙ্ঘের জমি
মুম্বাইয়ের সংস্থা এডিফাইস ইঞ্জিনিয়ারিং নয়ডার এই জোড়া অট্টালিকা ভেঙে ফেলার দায়িত্বে ছিল৷ জলপ্রপাত থেকে জল যেভাবে উপর থেকে নীচের দিকে নেমে আসে, সেই পদ্ধতি কাজে লাগিয়েই বিস্ফোরকের সাহায্যে বহুতল দু’টি ধ্বংস করা হয়েছে৷ নয়ডার পুলিশ কমিশনার অলোক সিং জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে৷ এখন ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা এবং দূষণ নিয়ন্ত্রণে রাখার দিকেই নজর দিচ্ছে কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে, দু’টি বহুতল ভেঙে ফেলার ফলে প্রায় ৩৫ হাজার কিউবিক মিটার ধ্বংসস্তূপ তৈরি হয়েছে৷ যে কারণে ট্যুইন টাওয়ার ভেঙে ফেলার পরে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশের আকাশ৷ নয়ডা কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার (প্ল্যানিং) ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, এর মধ্যে ২১ হাজার কিউবিক ধ্বংসস্তূপ রাখার জন্য নয়ডাতেই ৫ থেকে ৬ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে৷
বাকি যে ধ্বংসস্তূপ থাকবে, তা রাখার জন্য ট্যুইন টাওয়ারের বেসমেন্টে একটি বিশাল আকারের গর্ত তৈরি করা হয়েচে৷ সবমিলিয়ে এই ধ্বংসস্তূপ সরাতে তিন মাস সময় লাগবে৷ বিজ্ঞানসম্মত ভাবেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে বলে নয়ডা কর্তৃপক্ষ জানিয়েছে৷
এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে প্রায় চার হাজার টন লোহা এবং স্টিল বেরনোর কথা৷ যে সংস্থা বহুতল দু’টি ভাঙার কাজ করেছে, তারাই ওই লোহা এবং স্টিল নিয়ে নিজেদের খরচের কিছুটা অংশ তুলে নেবে৷
এ ছাড়াও ধ্বংসস্তূপের কিছুটা অংশ নয়ডা কর্তৃপক্ষের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে নিয়ে যাওয়ার কথা৷ যেখানে প্রতিদিন নির্মাণক্ষেত্র থেকে আসা ৩০০ টন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষমতা রয়েছে৷ নয়ডা কর্তৃপক্ষের হিসেব বলছে, পুরো ধ্বংসস্তূপ সরিয়ে ফেলতে ট্রাকের ১৩০০ ট্রিপ প্রয়োজন৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…