খবর লাইভ : কয়েক সেকেন্ডেই ধুলো হয়ে যেতে চলেছে সুপারটেকের টুইন টাওয়ার। মাত্র ৯ সেকেন্ড সময়ে গুঁড়িয়ে যাবে নয়ডার বিখ্যাত টুইন টাওয়ার। আর এই বিশাল দুই ভবন গুঁড়িয়ে যাওয়ার সময় ভিত আলগা হয়ে সামান্য কম্পন সৃষ্টি করবে, রিখটার স্কেল অনুযায়ী যা একটি সাধারণ ভূমিকম্পের এক তৃতীয়াংশের সঙ্গে তুলনীয়। জানিয়েছেন এডিফিস ইঞ্জিনিয়ারিংয়ের উৎকর্ষ মেহতা। এডিফিস ইঞ্জিনিয়ারিং টুইন টাওয়ার গুঁড়িয়ে ফেলতে দক্ষিণ আফ্রিকার জেট ডেমোলিশনের সঙ্গে একটি চুক্তি করেছে।
আরও পড়ুনঃ খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র
“দিল্লি এনসিআর সিসমিক জোন ৪-৫-এর মধ্যে পড়ে। এর মানে হল, বেশিরভাগ বিল্ডিংগুলিকেই হাই ফ্রিকোয়েন্সি ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম হিসেবেই তৈরি করা হয়েছে। আজকের বিস্ফোরণ থেকে নির্গত কম্পন যে কোনও ছোটো ভূমিকম্পের চেয়েও হালকা হবে,” বলেন উৎকর্ষ মেহতা।
বিস্ফোরণটি এমনভাবেই ঘটানো হবে যাতে হুড়মুড়িয়ে নয়, ধ্বংসাবশেষ ধাপে ধাপে মাটি স্পর্শ করবে। বেসমেন্টে ধ্বংসাবশেষের স্তূপ, ট্রেঞ্চ, বাঙ্কার তৈরির মতো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, যা পতনকে কমিয়ে দেবে এবং কম্পনের মাত্রাও কমবে।
যদিও আশেপাশের বিল্ডিংগুলির বাসিন্দাদের, বিশেষ করে সুপারটেক এমেরাল্ড কোর্ট এবং এটিএসের কিছু টাওয়ারের বাসিন্দাদের সংস্থাটি আশ্বস্ত করেছে যে তাঁদের ফ্ল্যাটের কোনও ক্ষতি হবে না। তবু মনের শান্তির জন্য ব্রিটিশ সংস্থা ভাইব্রক লিমিটেডের একটি কম্পন বিশ্লেষণও দেওয়া হয়েছে তাঁদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…