খবর লাইভ : উত্তর কাশ্মীরের সোপোর থেকে তিন লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বোমাই চকে ২২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের ১৭৯ ব্যাটালিয়ন এবং সোপোর পুলিশ যৌথভাবে অভিযান চালায়। নাকা তল্লাশির সময় তিন সন্দেহভাজনকে গোরিপুরা থেকে বোমাইয়ের দিকে আসতে দেখেন যৌথবাহিনীর সদস্যরা। তাঁদের থামতে বলা হলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এরপরই তাদের পিছু নিয়ে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুনঃ নজরে সুবীরেশ, রাতভর সিবিআইয়ের তল্লাশি কলকাতার ফ্ল্যাটে !
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত তিনজন লস্কর জঙ্গি। এরা হল, শরিক আশরফ, সাকলাইন মুশতাক এবং তৌফিক হাসান শেখ। তাঁদের কাছ থেকে তল্লাশি চালিয়ে হ্যান্ড গ্রেনেড, পোস্টার এবং পাকিস্তানি পতাকা উদ্ধার হয়। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…