খবর লাইভ : বাগদায় গণধর্ষণের অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। শনিবার ধৃত ওই দুই জওয়ানকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেয়। এই ঘটনার পর থেকেই ওই গৃহবধূ যথেষ্টই আতঙ্কে রয়েছে।
রবিবার বাগদায় তৃণমূলের প্রতিবাদ সভার আয়জন করা হয়েছে। এই ঘটনার সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেবে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।
উল্লেখ্য, এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে বাগদা সীমান্তে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার জেলার বাগদার রনঘট গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া জিতপুর বিওপির পাসে চাষের জমিতে বসিরহাটের এক যুবতীকে ওই দুই জাওয়ান গণধর্ষণ করে। নির্যাতিতা ওই মহিলা বাগদা থানায় অভিযোগ জানালে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ।
উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের কাছ থেকে ইতিমধ্যেই এ ঘটনার রিপোর্ট চেয়েছে বিএসএফ-এর সদর দফতর। তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এ প্রসঙ্গে বনগাঁর এসপি তরুণ হালদার জানান, বাগদা থানার অন্তর্গত জিতপুরে এমন অভিযোগ এসেছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে দুজন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নজরে রাখাক হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…