নজরে সুবীরেশ, রাতভর সিবিআইয়ের তল্লাশি কলকাতার ফ্ল্যাটে !

খবর লাইভ : কলকাতার বুকে রাতভর তল্লাশি সিবিআই তদন্তকারীদের। এসএসসি দূর্নীতি মামলায় ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের জালে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেতা অর্পিতা মুখোপাধ্যায়। তবে এই মামলার তদন্তভার ইডির অনেক আগেই কাঁধে নিয়েছিল সিবিআই। এই আবহে এবার এসএসসি দূর্নীতি মামলায় তৎপরতা দেখা গেল সিবিআই-এর তরফে। জানা গিয়েছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এরপরই এই তল্লাশি অভিযান। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ৮৭০ কোটি টাকা প্রতারণায় ১৭২ কোটি জরিমানা ! ২৭ বছরের জেল চিটফান্ড সংস্থার কর্ণধারের

বর্তমানে সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাছাড়া আরও অন্তত দু’টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে আছেন তিনি। পাশাপাশি দু’টি শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুবীরেশ। এর আগ প্রায় পাঁচবছর স্কুল সার্ভিস কমিশনের সভাপতি ছিলেন তিনি। এই আবহে সিবিআই-এর নজরে এখন তিনি। এর আগে বুধবার উত্তরবঙ্গে সুবীরেশের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছিল সিবিআই। এরপর বৃহস্পতিবার রাতভর তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি চালান তদন্তকারীরা। সুবীরেশকে সঙ্গে নিয়েই সেই তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, তল্লাশির পর ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে কোনও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি।

এর আগে বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সুবীরেশকে টানা প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র প্রধান পদে ছিলেন সুবীরেশ। নিয়োগ দুর্নীতিও এই সময়কালে হয়েছে বলে অভিযোগ ওঠে। সুবীরেশ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এই আবহে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তাঁর সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই আবহে বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি থেকে সস্ত্রীক কলকাতায় এসে পৌঁছন সুবীরেশ। এরপর বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়িতে যান সিবিআইয়ের গোয়েন্দারা। সিল খুলে তল্লাশি শুরু করেন তাঁরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago