নির্দেশ না মেনে প্রাইভেট টিউশন, ২০০ শিক্ষককে নোটিশ

খবর লাইভ : চলতি বছরের ২৭ জুন শিক্ষা দফতর নির্দেশিকা জারি করেছিল যে, সরকারি স্কুলে কর্মরত শিক্ষকরা কোনও টিউশন পড়াতে পারবেন না। রাজ্য সরকারের তরফে জারি করা এই নির্দেশিকায় জানানো হয়েছিল যে, শুধুমাত্র গৃহশিক্ষকতা নয় কোনও কোচিং সেন্টারের সঙ্গেই স্কুলের শিক্ষকদের যুক্ত থাকাটা অপরাধ বলে গণ্য করা হবে। এমনকি বিনামূল্যে টিউশন দেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল শিক্ষা দফতরের তরফে।

আরও পড়ুনঃ ইডির দুই ক্ষমতা পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

কঠিন নিয়ম জারি করা হলেও স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। যদিও তা একেবারে বন্ধ করাতে ইচ্ছুক প্রাইভেট টিউটর্স অ্যাসোসিয়েশন।এই নিয়ে একটি মামলাও হয়। যদিও বিভিন্ন কারণে এখনও পর্যন্ত সেই মামলার শুনানি হয়নি।
এই পরিস্থিতিতে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এবার আরও কড়া মনোভাব রাজ্যের। প্রায় ৪৫ টি স্কুলে নোটিশ দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর।ওই ৪৫টি স্কুলের প্রায় ২০০ জন শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি করা হয়েছে। প্রাইভেট টিউশনের সঙ্গে এই শিক্ষক শিক্ষিকারা আর যুক্ত নাকি তা ওই শিক্ষক শিক্ষিকার নাম উল্লেখ করে জানতে চাইল স্কুল শিক্ষা দফতর। স্কুলগুলির প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের থেকেই কৈফিয়ৎ তলব করেছে স্কুল শিক্ষা দফতর।
নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই এই রিপোর্ট চাওয়া হয়েছে, দাবি স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। বেলঘরিয়া, দমদম, বরানগর-সহ একাধিক জায়গার স্কুলগুলিকে নোটিশ দিয়েছে রাজ্য। আর প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে চিঠি প্রাপ্তির ১৫ দিনের মধ্যে চিঠির উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago