এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায়  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা !

খবর লাইভ : এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায়  এবার সিবিআই হানা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে! বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ন’জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর আবাসনে হানা দেন। সেখানে তাঁকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পাঁচজন আধিকারিক সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে চলে আসেন উপাচার্যের দফতরে। সেখানে তাঁকে ফের একপ্রস্থ জিজ্ঞাসাবাদ চলছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রারকেও সেখানে ডেকে পাঠানো হয়েছে।

কিন্তু কেন এই সিবিআই হানা ? আসলে সুবীরেশ ভট্টাচার্য আগে এসএসসির চেয়ারম্যান ছিলেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন শিক্ষক দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। আদালত গঠিত রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটিও জানায়, সুবীরেশ ভট্টাচার্য দুর্নীতিতে জড়িত। এরপর বুধবার কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।
আপাতত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাঁরা ভেতরে রয়েছেন, তাঁদের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago