খবর লাইভ : প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত করা হলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল (Goutam Paul)। SSC দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়া মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় পর্ষদের নয়া সভাপতি হলেন গৌতম পাল। মঙ্গলবার, শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদেই রদবদল হয়নি। বিদ্যালয় শিক্ষা দফতর প্রাথমিক শিক্ষা বিভাগের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছন ১১ জন সদস্য।
আরও পড়ুনঃ ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করছেন প্রফুল্ল, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
*এই কমিটিতে রয়েছেন*
নৃসিংহ প্রসাদ ভাদুড়ি
অভীক মজুমদার
রঞ্জন চক্রবর্তী-সহ ১১ জন
এর আগে মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন মানিক। তাঁর দাবি, আদালত এভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে অপসারণ করার নির্দেশ দিতে পারে না। সেই মামলা বিচারাধীন। তার মধ্যেই তাঁকে অপসারিত করল রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে তাঁর নাম। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন সিবিআইয়ের কাছে। হাজিরা দিয়েছিলেন বিচারপতির এজলাসেও। জমা দিয়েছিলেন তাঁর ও তাঁর পরিজনদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব।
Primary Education Board President Gautam Pal
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…