খবর লাইভ : বোলপুরের বল্লভপুরের কাছে সুকন্যা মণ্ডলের নামে প্রায় দুই বিঘা একটি জমির হদিশ পাওয়া গিয়েছে। ওই জমি কী ভাবে কেনা হল কত টাকা মূল্যে কেনা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে সিবিআই বোলপুরের রেজিস্ট্রি অফিসে জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের ক্লাব জোড়াসাঁকো ক্লাবের নামে একটি জায়গা কেনা হয়েছিল। ৮৭ হাজার টাকা মূল্যের সেই জায়গা কেনা হল কী ভাবে কোন টাকাতে ওই জায়গাটি কেনা হয়েছে এই দুটি ছাড়াও একাধিক জমির জায়গার বিষয় নিয়ে বোলপুরে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআই-এর।
আরও পড়ুনঃ অনুব্রত-মামলায় বিচারককে হুমকি-চিঠি! জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি
এদিকে অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে৷ এমনই হুমকি চিঠি পেলেন আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী৷ আগামিকাল অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করার কথা৷ তার আগে বিচারককে এই হুমকি চিঠি দেওয়ার খবর প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
গত ২০ অগাস্ট বিচারক এই চিঠি পেয়েছেন বলে খবর৷ বিষয়টি তিনি জেলা জজকে জানান৷ বিচারককে এই হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ তিনি আবার পূর্ব বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টের হেড ক্লার্ক৷ পাশাপাশি তিনি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বর্ধমান ইউনিটের সহকারী সম্পাদক৷ যদিও অভিযুক্তের দাবি, এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…