বোলপুরে ভাগ্নের বাড়িতেও বিনিয়োগ অনুব্রতর !

খবর লাইভ : গরু পাচার কাণ্ডে একের পর এক তথ্য উঠে আসছে সিবিআইয়ের হাতে। এবার বোলপুর শহরে আরও একটি বাড়ির হদিশ পাওয়া গেল। জানা গিয়েছে, বাড়িটি অনুব্রত মণ্ডলের আত্মীয়র । বোলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রতনপল্লি এলাকায় এই বাড়িটি করেছেন অনুব্রতর ভাগ্নে রজত মণ্ডল। বছর দুই আগে এই বাড়িটি করা হয়। আগে এখানে স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে ছোটদের একটি স্কুল চলত। সেই স্কুলকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরই বাড়িটি করেন অনুব্রতর ভাগ্নে। এই বাড়ির পিছনে অনুব্রত বিনিয়োগ রয়েছে বলে জানতে পেরেছে সিবিআই।

আরও পড়ুনঃ যোগীর মুণ্ডচ্ছেদে 2 কোটি, পুলিশের ভুয়ো পেজ তৈরি করে পোস্ট হ্যাকারদের

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বেড়ে চলা অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ছাড়াও তাঁর যারা আত্মীয় রয়েছেন তাদের ওপরেও নজর রাখা হচ্ছে। একইসঙ্গে ৮টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্টের ডিটেইলস চেয়ে পাঠিয়েছে সিবিআই। বোলপুরের একাধিক ব্যাঙ্কের থেকে ডিটেলসও চেয়ে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago