ছাত্র নেতাদের জন্য তৃণমূলে বেঁধে দেওয়া হতে পারে বয়সসীমা

খবর লাইভ : পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস । তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতৃত্ব সব ক্ষেত্রেই ধাপে ধাপে আসছে বদল । আর এই পথে ছাত্র সংগঠনের জন্যও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । আর এখানেই ছাত্র সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে দল (Age limit may be fixed for student leaders)।

আরও পড়ুনঃ যোগীর মুণ্ডচ্ছেদে 2 কোটি, পুলিশের ভুয়ো পেজ তৈরি করে পোস্ট হ্যাকারদের

তথ্য বলছে, 40 পার করেও ছাত্রদলের নেতা হয়ে থেকে গিয়েছেন অনেকেই । কলেজের গেটে দাঁড়িয়ে আজও তাঁরা ছাত্র রাজনীতি করছেন । পরিবর্তিত তৃণমূলে এ বার এমন নেতাদের ছাত্রসংগঠন থেকে সরিয়ে দেওয়া হবে । যতদূর জানা যাচ্ছে, 25 পার করে গেলেই আর কাউকে ছাত্র সংগঠনে রাখা হবে না । প্রথমে যুব এবং তারপরে ধাপে ধাপে তাঁরা জায়গা পাবেন তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনে ।
এক্ষেত্রে তৃণমূল শীর্ষ নেতৃত্বের যুক্তি 15-তে মাধ্যমিক, 17-তে উচ্চ মাধ্যমিক আর কুড়ি বছরেই সাধারণত স্নাতক সম্পূর্ণ করেন যে কোনও ছাত্র-ছাত্রী । সে ক্ষেত্রে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে সর্বাধিক হলে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে । আর সে কারণেই পঁচিশেই ছাত্রনেতা হওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ করতে চাইছে ঘাসফুল শিবির । ফলে বছরের পর বছর কলেজে ছাত্রনেতা হয়ে বসে থাকার দিন শেষ হতে চলেছে এ বার ।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস দুয়ারে কড়া নাড়ছে ৷ আগামী 28 অগস্ট দলের প্রতিষ্ঠা দিবসের (TMCP) অনুষ্ঠান রয়েছে । তবে ওই দিনটি রবিবার পড়ায় 29 অগস্ট মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করবে দল । মনে করা হচ্ছে, ওই সভা থেকেই এই গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তাপস রায় এ প্রসঙ্গে বলেছেন, কলেজ গেটে দাঁড়িয়ে যাঁরা রাজনীতি করবেন তাঁরা তরুণ । তাজা ছেলেমেয়েদেরই বারবার সামনে এগিয়ে আসতে বলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই একটা আলোচনা হয়েছে, যাতে কলেজের ছোট ছোট ছেলেমেয়েদের নেতৃত্বে যিনি বা যাঁরা থাকবেন তাঁদের বয়সও নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago