খবর লাইভ : এ বার ‘অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ’ বোলপুর পুরসভার এক কর্মীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শনিবার দুপুরে আচমকা সিবিআই আধিকারিকরা ‘অনুব্রত-ঘনিষ্ঠ’ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দেন। বিদ্যুৎবরণের বাড়িতে তল্লাশি শুরু হয়। কিছু ক্ষণ পর অবশ্য সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান।
আরও পড়ুনঃ হিমাচলের আকাশে দুর্যোগের ঘনঘটা, একদিনে মৃত 20, জারি সতর্কতা
বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ। তিনি অনুব্রতর ‘ছায়াসঙ্গী’ হিসাবে পরিচিত। বোলপুরের কালিকাপুরে দোতলা বাড়ি রয়েছে তাঁর। রবিবার সেই বিদ্ৎুৎবরণের বাড়িতে দুপুর দেড়টা নাগাদ হানা দেন দুই সিবিআই আধিকারিক। একটি গাড়িতে চড়ে তাঁরা পৌঁছন ওই বাড়িতে। এর পর শুরু হয় তল্লাশি। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার মতো বিদ্যুৎবরণও কয়েকটি সংস্থার ডিরেক্টর। তদন্তকারী সংস্থাটির আরও দাবি, বিদ্যুতের নামে বেশ কিছু সম্পত্তি রয়েছে। তল্লাশি শেষ করে দুপুর ২টোর কিছুটা পর বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। যদিও তল্লাশির সময় বাড়িতে ছিলেন না বিদ্যুৎবরণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…