খবর লাইভ : ফের বিস্ফোরক বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এবার সিবিআইয়ের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ তুলে সরব তিনি। জানিয়েছেন, গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই ‘সেটিং’ করে চলছিল। আর এই সেটিংয়ের বিষয় বুঝতে পেরেই অর্থমন্ত্রক ইডিকে নামিয়েছে।
দিলীপ ঘোষের অভিযোগ, ’ইডি পোষ মানবে না, কামড়াবে। যাঁরা সেটিং করেছেন, তাঁরাই এখন ইডির তদন্ত নিয়ে আপত্তি করছেন। আদালতে যাচ্ছেন। প্রশ্ন করছেন, কেন ইডি তদন্ত করবে?’ তবে দিলীপের আক্ষেপ, রোগ যতটা কড়া সেইমতো ওষুধ পড়ছে না।
রবিবার কলকাতার এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও তার এফেক্ট পড়ছিল না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…